হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও নবীণদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (১২ এপ্রিল) শিবগঞ্জ রয়েল স্কুল এন্ড কলেজের আয়োজনে অধ্যক্ষ আব্দুল্লাহ মুহাম্মাদ জাবের এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মু. দেলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আযম, শিবগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, প্রতিষ্ঠান পরিচালক মো: মাসুদুল হক ও উজিরপুর আদর্শ কলেজের প্রভাষক মো: ইমরান আলী ।
এসময় আনুষ্ঠানিকভাবে আসন্ন এসএসসি ২০২৬ এর ৩৪ জন পরীক্ষার্থীদের বিদায় ও নবীণদের বরণ করা হয় । অনুষ্ঠানে ৩ জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অতিথির বক্তব্যে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গড়ে ওঠা এই রয়েল স্কুল এন্ড কলেজের বর্তমান সাফল্য ভবিষ্যতের জন্য অনেক প্রতিষ্ঠানের আদর্শ হয়ে থাকবে।
প্রতিষ্ঠান পরিচালক উল্লেখ করেন, এই প্রতিষ্ঠানের একজন ছাত্র শুধু ভালো ফলাফলই করবে তা নয়, বরং সে ভালো ফলাফলের পাশাপাশি যেকোন সময় মসজিদে ইমামতি এমনকি মৃত মা-বাবা ও আত্মীয়-স্বজনদের জানাযা পড়া সহ সমাজের কল্যাণমূলক সকল কার্যে সক্ষম হয়ে গড়ে উঠেছে । বাস্তব জীবনে প্রয়োজনীয় সকল দিক থেকে একজন যোগ্য হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. কেরামত আলী বলেন, সিলেবাসের শিক্ষার সাথে নৈতিকতার সমন্বয় করে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তোলাই একটি প্রতিষ্ঠানের লক্ষ্য থাকা উচিত।
এই লক্ষ্য বাস্তবায়নের রয়েল স্কুল এন্ড কলেজের পাশে থাকার আশ্বাস দেন তিনি ।

