Nabadhara
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জে শতবর্ষী দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধ, রক্তক্ষয়ের শঙ্কা

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের মৌখলা গ্রামে শত বছরের পুরোনো দেবোত্তর সম্পত্তি এক ব্যক্তির নামে রেকর্ডভুক্ত করার অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে।

গ্রামের দেড় শতাধিক হিন্দু পরিবার তাদের দীর্ঘদিনের ধর্মীয় আচার পালন নিয়ে বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। ​

স্থানীয় সূত্রে জানা যায়, মৌখলা গ্রামের ১৯৫৬ সালের সেটেলমেন্ট রেকর্ডে ‘দেবময়ী’র নামে নথিবদ্ধ (দাগ নং ৮০৮) সম্পত্তিটি দীর্ঘকাল ধরে গ্রামবাসী ধর্মীয় কাজে ব্যবহার করে আসছেন। তবে স্থানীয় ননী দেবনাথের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ব্যক্তি বর্তমানে সেখানে পূজা উদযাপনে বাধা দিচ্ছেন এবং প্রতিবাদী গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।​ এরই প্রতিবাদে রবিবার বিকেলে মৌখলা গ্রামে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের আমল থেকে দেবোত্তর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ননী দেবনাথ জালিয়াতির আশ্রয় নিয়ে ধর্মীয় আবেগে আঘাত হেনেছেন।

আমরা আমাদের উপাসনালয় ও পবিত্র ভূমি রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ​মানববন্ধনে বক্তব্য রাখেন হরিপদ দেবনাথ তালুকদার, মনেন্দ্র দেবনাথ, গৌর চাঁদ দেবনাথ, অনুর দেবনাথ, রাখাল দেবনাথ প্রমুখ। বক্তারা অবিলম্বে জালিয়াতির রেকর্ড বাতিল করে দেবোত্তর সম্পত্তি উদ্ধার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

​এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন মৌখলা গ্রামের ভুক্তভোগী পরিবারগুলো। পরিস্থিতি বর্তমানে থমথমে অবস্থায় রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।