Nabadhara
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মোঃ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর মহোদয়ের সভাপতিত্বে এ সময় সভায় উপস্থিত  ছিলেন এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫ আসন।

আরো  উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, ডাঃ মোঃ আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুর। এছাড়াও সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান সময়ের বিদ্যমান সমস্যা এবং পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।