Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আক্কেলপুরে ইউপি সদস্যের নেতৃত্বে বসতবাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাকিমের নেতৃত্বে এ ঘটনা ঘটে। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুলালী-রত্নহার ভেনলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রোববার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে এলোমেলোভাবে পড়ে রয়েছে গৃহস্থালি বিভিন্ন সামগ্রী। কাঠের খাট, রান্নার হাঁড়ি-পাতিল, কাপড়চোপড় ও টিনের চালার অংশ ভাঙচুর করে ছড়িয়ে রাখা হয়েছে। এতে বসতবাড়িটির বসবাসের পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, পূর্বের জমি-সংক্রান্ত বিরোধের জেরে সকালে আব্দুল হাকিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে আশপাশে আশ্রয় নেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।

ভুক্তভোগী গৃহকর্তা মোস্তফা অভিযোগ করে বলেন, “হাকিম মেম্বারের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল হঠাৎ বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে। আমাদের মারধর করে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস নিয়ে গেছে। এতে প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

তিনি আরও বলেন, “গত ৫ আগস্টের পর ইউপি সদস্য আব্দুল হাকিম আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এ বিষয়ে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দেওয়া হয়েছিল। এরপর থেকেই তিনি আমাদের ওপর ক্ষুব্ধ ছিলেন।”

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আব্দুল হাকিম বলেন, “আমার ভগ্নিপতি আনোয়ার হোসেনের জায়গা জোর করে দখল করে বাড়ি নির্মাণ করা হয়েছিল। আমরা জায়গাটি দখলমুক্ত করেছি। সেখানে এখন আমার ভগ্নিপতি বাড়ি করবেন।”

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।