Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ তরমুজ ব্যবসায়ী, আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি 
এপ্রিল ১৩, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পৌরসদরের কৈডুবি সদরদী গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৭) এবং একই গ্রামের শেখ নাসির উদ্দিনের ছেলে শেখ আলমগীর (৪৫)। তারা দুজনই তরমুজ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আলমগীর। এ সময় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং পরে আরও একজন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।