Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ফেসবুক পোস্টে সাড়া, ক্যান্সার রোগীর পাশে প্রবাসী আরিফ বিল্লাহ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ক্যান্সার আক্রান্ত এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন লন্ডন প্রবাসী সমাজসেবক আরিফ বিল্লাহ।

জানা গেছে, গত ১০ এপ্রিল তেরখাদা উপজেলার জয়সেনা বাজারের মেসার্স বুলবুল ফার্মেসির মালিক রবিউল ইসলাম তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি উপজেলার ইখড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য চানমিয়া মুন্সী ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন বলে উল্লেখ করেন।

স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে তেরখাদা উপজেলা সদরের কাটেঙ্গা গ্রামের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক আরিফ বিল্লাহর।

পরে তিনি ফেসবুক পোস্টটি দেখে মানবিক বিবেচনায় ক্যান্সার আক্রান্ত চানমিয়া মুন্সীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সোমবার (১৩ এপ্রিল) তিনি তার আপন ভাইসহ স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে রোগীর হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের মতে, প্রবাসে অবস্থান করেও আরিফ বিল্লাহ সবসময় নিজ এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। এছাড়া অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, ক্যান্সার রোগীদের সহযোগিতা, আর্থিক সংকটে বিয়ে আটকে থাকা পরিবারকে সহায়তা, হুইলচেয়ার প্রদান, ঘর নির্মাণ এবং ক্ষুদ্র ব্যবসার জন্য দোকান করে দেওয়ার মতো মানবিক কর্মকাণ্ডেও তিনি নিয়মিত ভূমিকা রেখে চলেছেন।

উল্লেখ্য, আরিফ বিল্লাহ তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন এবং একসময় নর্থ খুলনা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।