Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

কয়রা (খুলনা) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় তরমুজবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মজিবার মোড়ল (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার নারায়নপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবার মোড়ল উপজেলার বগা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তরমুজবাহী ট্রাকটি নারায়নপুর বাজার থেকে কয়রা সেতুর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানচালক ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে রাখে।

স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানান, নিহত মজিবার মোড়ল নিজ উপার্জনে সংসার চালাতেন এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

আমাদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।