Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের স্ত্রীর আত্মহত্যা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে শিউলী পারভীন (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিউলী পারভীন ওই গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য তবিরার রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, তবিরার রহমান ও তার স্ত্রী শিউলী পারভীনের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। পরদিন সোমবার সকালে শিউলী পারভীন বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।

পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।