Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বুধহাটায় পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, মোটরসাইকেল ফেলে পালালেন চালকরা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
এপ্রিল ১৩, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে একটি পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনার সময় মোটরসাইকেল ফেলে ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান অনেক চালক। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল থেকেই পাম্পে অকটেন সরবরাহ করা হচ্ছিল। এতে অতিরিক্ত ভিড় তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পাম্প কর্তৃপক্ষ। একপর্যায়ে তেল সরবরাহ কার্যক্রম ব্যাহত হয়ে পড়ে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই শুরু করেন। এ সময় পাম্পে অবস্থানরত অনেক চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান এবং বাইরে থাকা অনেক চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত সরে পড়েন।

পরে মাইকিং করে চালকদের ফিরে আসার জন্য আহ্বান জানানো হলেও তারা আর ফিরে আসেননি।

এ সময় বুধহাটার শিমুল হোসেন, রানা হোসেন ও সাকিবকে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ঘোষণা দেওয়া হয়, প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।