আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী দুর্গাপুর উপজেলা সরকারি
পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আবেগ, প্রেরণা ও শুভকামনার এক উষ্ণ মিলনমেলা।
প্রতিষ্ঠানটির সভাপতি দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদীদল দুর্গাপুর উপজেলা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ, জেলা যুবদলের সদস্য মাহাবুবুর রহমান, জেলা যুবদলের সদস্য রেন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন ও সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন ও সদস্য সচিব এসএম সাকিব সহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা বলেন, এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। কঠোর পরিশ্রম ও সঠিক প্রস্তুতিই তোমাদের সাফল্যের চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সাদেকুল ইসলাম সানা। শিক্ষার্থীদের পক্ষ থেকে মাহিম, রাজিব ও মানিক আবেগঘন বক্তব্য দেন। তারা বলেন, এই প্রতিষ্ঠান আমাদের শুধু পড়াশোনাই শেখায়নি, শিখিয়েছে স্বপ্ন দেখতে ও সেই স্বপ্ন পূরণের সাহস রাখতে। শিক্ষকদের ভালোবাসা ও দিকনির্দেশনা আমরা কখনো ভুলব না।
অনুষ্ঠানে পরীক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সকল শিক্ষার্থীর সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

