মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের দুরমুঠ বাজারে অবস্থিত হযরত শাহ কামাল (রাঃ) ইয়ামিনের পবিত্র মাজার শরীফ।
সেখানে শতাধিক বছর আগে থেকেই পালিত হয়ে আসছে ঔতিহ্যবাহী মাসব্যাপী পবিত্র ওরস শরীফ। প্রতি বছর বাংলা মাসের পহেলা বৈশাখ থেকে শুরু করে বৈশাখের শেষ দিন পর্যন্ত এই পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়।
এই ওরস শরীফ কে কেন্দ্র করে মেলায় জমে উঠে বাহারি রকমের জিনিসপত্র। এইসব জিনিসপত্র বিক্রিকে কেন্দ্র করে জেলা ও বিভিন্ন জায়গার লোকজন এসে এই মেলায় অংশ গ্রহণ করে।
এছাড়াও মেলায় থাকে পুতুল খেলা,মোটরসাইকেল খেলা,নাগরদোলা, সার্কাস, যাদু খেলাসহ নানান রকমের বিনোদনমূলক অনুষ্ঠান। পাশাপাশি চলতো ফকির, বাউল সাধু,সন্ন্যাসীদের গান আর আড্ডার ছোট ছোট ঘর।
সেখানে সাধু সন্ন্যাসীরা প্রকাশ্য গাঁজাসহ নানান ধরনের মাদক সেবন করতো আর অবাধে বিক্রি হতো মাদক। আমি ছোট থেকেই যখন একটু বড় হয়েছি ও বুদ্ধি হয়েছে তখন থেকেই আমি সেটা নিজের চোখে দেখে এসেছি।
এটা শতাধিক বছরের বেশি দিন যাবৎ চালু ছিলো। দীর্ঘদিন যাবত মেলান্দহ ঐতিহ্যবাহী বড় মসজিদের পাশের অবস্থিত মেলান্দহ জামিয়া হোছাইনিয়া আরাবিয়া মাদ্রাসা আলেম উলামাদের আন্দোলনের কারণে জেলার আলেমগণ একজোট হয়ে মাদকের বিরুদ্ধে প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করে এবং মিছিল মিটিং অব্যাহত রাখেন।
দীর্ঘদিন আন্দোলনের পর গত ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম ২০২৫ সালে এপ্রিল মাসে অর্থাৎ বাংলা ১লা বৈশাখ থেকে শতাধিক বছরের ঔতিহ্যবাহী পবিত্র ওরস শরীফ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আলেম, উলামা,মাজার কমিটির নেতৃবৃন্দ ও স্হানীয় বিএনপির নেতৃবৃন্দসহ সকল পেশাজীবি মানুষের সার্বিক সহযোগিতায় মাদকমুক্ত মেলা ও পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছিলো।
এখানে উল্লেখ্য যে, গত বছর প্রথম মাদকমুক্ত মেলা ও পবিত্র ওরস শরীফ উপলক্ষে দুরমুঠ বাজারে মাজার কমিটির উদ্যোগে এক মাদকমুক্ত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিলো।
সেখানে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য তৎকালীন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা বিশেষ ভূমিকা পালন করছেন। এছাড়াও বর্তমানে জামালপুর -৩ আসেনর সাংসদ জননেতা মোস্তাফিজুর রহমান বাবুলের ভূমিকা ছিলো অতুলনীয়।
এছাড়াও ছিলেন মেলান্দহ জামিয়া হোছাইনিয়া আরাবিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি শামসুদ্দিন সাহেব, মুফতি সোলাইমান, দুরমুঠ ইউনিয়ন পরিষদের সাবেক সফল ৩ বাবের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ঐতিহ্যবাহী হযরত শাহ কামাল রাঃ এর বংশধর ও উওরসূরী সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়াসহ আরো অনেকই।
চলতি বছর এপ্রিল মাস ২০২৬ ইং ও আগামী পহেলা বৈশাখে বাংলা নববর্ষ ও দুরমুঠ বাজারে অবস্থিত হযরত শাহ কামাল রাঃ এর মাজার শরীফের পবিত্র ওরস মোবারক উপলক্ষে গত ১৩ এপ্রিল সোমবার দুপুরে
দুরমুঠ ঐতিহ্যবাহী মিয়া বাড়ীর মাঠে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের উদ্যোগে এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচনা করেন, জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। তিনি বলেন, জেলা ও জেলার বাহিরে থেকে এই পবিত্র ওরস মোবারক উপলক্ষে বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ এখানে আসে।
এখানে হযরত শাহ কামাল রাঃ এর ভুক্তগণ তার মহান আল্লাহ পাকের সান্নিধ্যে লাভের আশায় ও মহান আল্লাহ পাক কে পাওয়ার আশায় এখানে তাঁর মাজার শরীফে আসেন এবং মাজার জিয়ারত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
তিনি বলেন, এবার ওরস শরীফ উপলক্ষে দুরমুঠে কোন প্রকার মাদক চলবে না, মাদক কে জিরো টলারেন্সে আনতে হবে। মাদক ব্যবসায়ী কোন দলের হতে পারে না। এছাড়াও মেলায় কোন প্রকার অশ্লীলতাসহ সকল ধরনের অসামাজিক কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময় আরো বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার জ্যোতি, মাদারগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা, জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মোঃ আব্দুল কাইয়ুম, মেলান্দহ থানার ওসি তদন্ত স্নেহাশীষ রায়, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাদলসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
পরামর্শ সভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অতিথিবৃন্দরা হযরত শাহ কামাল রাঃ এর মাজার শরীফ পরিদর্শন করেন।

