Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডুয়েটে ভবনসমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এপ্রিল ১৩, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর দ্বিতীয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এম-ডুয়েট প্রজেক্টের আওতায় বিজয় ২৪ হলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ডুয়েটের ইতিহাসে সর্ববৃহৎ এম-ডুয়েট প্রজেক্টের আওতায় গবেষণাগার আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন এবং আবাসন সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, প্রকল্পটি সততা, জবাবদিহিতা ও সরকারি বিধি-বিধান অনুসরণ করে বাস্তবায়নের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, প্রকল্পটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় ডুয়েট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চতুর্থ শিল্পবিপ্লবের পাশাপাশি পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা অর্জনে সহায়ক হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, প্রকল্প পাওয়া যতটা গুরুত্বপূর্ণ, তার সঠিক বাস্তবায়ন তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং। তিনি প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার আশাবাদ ব্যক্ত করেন।

এম-ডুয়েট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার, কর্মকর্তা-কর্মচারী এবং কেন্দ্রীয় মসজিদের খতিব উপস্থিত ছিলেন।

এর আগে একই প্রকল্পের আওতায় শিক্ষকদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মেইন ক্যাম্পাসে টাওয়ার বিল্ডিংয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য সাইকেল শেড উদ্বোধন করা হয়।

এতে শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন আরও নিরাপদ, আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।