আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি হাসান ইকবাল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন আসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক এস এম শরিফুল ইসলাম শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এমডি সাইফুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য সচ্চিদানন্দ সদয়।
সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, সাংগঠনিক কার্যক্রম, সুন্দরবন ভ্রমণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

