Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে রওশানারা ও সুমাইয়াকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরের পল্লীতে রওশানারা ও সুমাইয়া খাতুনকে হত্যার চেষ্টা, মামলার ২ নম্বর আসামি কর্তৃক বাদী ও সাক্ষীদের জীবননাশের হুমকি দেওয়া এবং মামলা তদন্ত কর্মকর্তা মামলাটিকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ১৪ এপ্রিল বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন উপজেলার দাতিনাখালি গ্রামের জনগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন আহত সুমাইয়া খাতুন ও রওশানারা।

সুমাইয়া বলেন, সম্প্রতি শ্যামনগর উপজেলার দাতিনাখালি গ্রামের মৃত লতিফ মোড়লের পুত্র পিরামিন ইসহাক, নুরুল আমিনের পুত্র রাজু আহমেদ, রনি ও রাকিব হোসেন ঝুমুর দেশীয় অস্ত্র নিয়ে রওশানারা ও সুমাইয়াকে নির্মমভাবে মারপিট করে।

এ ঘটনায় রওশানারার দুই হাত ও মাথায় রক্তাক্ত জখম হয় এবং হাড় ভেঙে যায়। এ ঘটনায় রওশানারা বাদী হয়ে শ্যামনগর থানায় আসামিদের বিরুদ্ধে ০৮/৮৫ নম্বর মামলা করেন।

মামলার ২ নম্বর আসামি তদন্ত কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ২ নম্বর আসামি জামিন না নিয়েই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদী ও সাক্ষীদের জীবননাশের হুমকি দিচ্ছে। অপরদিকে তদন্ত কর্মকর্তা মামলাটিকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছেন।

এ ঘটনায় মানববন্ধনে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।