টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শেখ নাদির হোসেন লিপু শিশু কল্যাণ প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
আজ বুধবার দুপুরে স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ শিক্ষা উপরণ বিতরণ করেন মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি এ কে এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকী, স্কুলের প্রধান শিক্ষক আদিত্য হালদার, পৌর কাউন্সিলর মো: আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল ও বক্স তুলে দেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

