প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২২, ৯:১৯ অপরাহ্ণ
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

মোঃ সাব্বির আহম্মেদ, জেলা প্রতিনিধি পিরোজপুরঃ
আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।১৯৭১ সালের এই দিনে বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আমবাগানে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে। এই স্থানকে পরবর্তী সময়ে 'মুজিবনগর' নামকরণ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কালানুক্রমিক ধারায় এই অস্থায়ী সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণের দিনকে 'মুজিবনগর দিবস হিসাবে' আখ্যায়িত করা হয়।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ রবিবার সকাল ১০ ঘটিকায় পিরোজপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
এসময় পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা এবং সাধারণ সম্পাদক সুমন সিকদার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মৃণাল দত্ত, সাংগঠনিক সম্পাদক শুভদীপ শুভ, দপ্তর সম্পাদক শাকিল সিকদার অপু, সমাজ কল্যাণ সম্পাদক অমিত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.