কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন অগ্রণী ব্যাংকের পরিচালক ও সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার মনজুরুল হক লাবলু।
আজ শনিবার কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে বসে অগ্রণী ব্যাংকের পরিচালক ও সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার মনজুরুল হক লাবলু উপজেলার দরিদ্র মানুষদের মাঝে ২২০০ শাড়ি ও ৩০০লুঙ্গি বিতরণ করেন।
এ সময় কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানস রাকিব মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন, এডভোকেট দেলোয়ার হোসেন সরদার, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, তুষার মধু উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

