শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ার মানিকগঞ্জ বাজারে সোনালী এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মানিকগঞ্জ বাজারে সোনালী এজেন্ট ব্যাংকিং সেবা উদ্বোধন করা হয়।
লোহাগড়া বাজার শাখা সোনালী ব্যাংকের ম্যানাজার মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নড়াইল সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হারুনুর রশীদ।
এ সময় উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে ইউনিট এজেন্টের স্বত্ত্বাধিকারী আল- আমিন ইসলাম,বীর মুক্তিযোদ্ধা জালাল মোল্যা,মানিকগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মশিয়ার রহমান, নোওয়াগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ও মানিকগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সস্পাদক জাহিদুল ইসলাম কালু,সাংবাদিক মারুফ সামদানী, রেজাউল করিমসহ বাজারের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.