বাগেরহাটের চিতলমারীর দড়িউমাজুড়ির শুভাষ মার্কেটে আগুনে একটি চায়ের দোকান ভষ্মীভূত হয়েছে।বৃহষ্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এঘটনা ঘটেছে বলে জানা গেছে।
দোকানের মালিক সৈকত জানান, রাত ৮ টার দিকে তিনি দোকান বন্ধ করে চলেযান।কিন্তু রাত সাড়ে নয়টার দিকে প্রতিবেশীরা দোকানে আগুনের লেলিহান দেখে ফায়র সার্ভিসে খবর দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা নবধারা কে বলেন, আগুন লাগার খবর পেয়ে জেলা ফায়ার সাভিস কে খবর দেয়া হয়। কিন্তু তারা পৌছাবার আগেই দোকানটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে । স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.