প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ১১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২২, ৬:৪৮ অপরাহ্ণ
নগরকান্দায় হার্ডওয়ার ব্যবসায়ী খুন- খুনিরা পলাতক

ফরিদপুরের নগরকান্দা সদর বাজারের ব্যবসায়ীকে খুন করার অভিযোগ পাওয়া গেছে।
কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের চর ছাগলদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জিলু মোল্লার ছেলে নিহত ব্যবসায়ী বাবু মোল্লা (৩৫) । নিহত বাবু মোল্লার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। । শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে নগরকান্দা বাজারে তার নিজস্ব হার্ডওয়ারের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নগরকান্দা ছাগলদী সড়কের পৌরসভার মিনার গ্রামের পরিত্যক্ত এমো মিয়ার ইট ভাটার সামনে পৌছালে পরিকল্পিত কারি সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।
পথচারীরা দেখতে পেয়ে তাদের বাড়িতে সংবাদ দেয়। পরিবারের সদস্যরা বাবুকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেয়ার পথে মানিকগঞ্জ পৌছালে বাবু মোল্যা মৃত্যু হয় । তবে মৃত্যুর আগে কারা তার উপর হামলা চালিয়ে পেরাগ পিটিয়ে রগ কেটে দিয়েছিল তাদের নাম বলে গেছে নিহতের পরিবার জানান ।
বাবু মোল্যার ভাই ফিরোজ মোল্যা বলেন, আমার চাচাতো ভাই আমির মোল্যার সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে ঝামেলা চলছিল। সেই আক্রোশে ওরাই আমার ভাইকে খুন করেছে। আমি ওদের বিচার চাই।
থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন নবধারা কে বলেন, ঘটনা ঘটিয়েই আসামীরা পালিয়ে গেছে। ওদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আশা করছি শীগ্রই আসামীদের গ্রেফতার করা হবে।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.