গোপালগঞ্জে বজ্রপাতে শহিদ মোল্যা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।
আজ বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজারে এ ঘটনা ঘটে।
হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান বজ্রপাতে নিহত হবার বিষযটি নিশ্চিত করেছেন।
নিহত কৃষক শহিদ মোল্যার বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে।
হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান নবধারা কে বলেন , শহিদ মোল্যা নৌকায় করে ধান ভাঙ্গাতে ভেড়ার বাজারে আসেন। এসময় বৃস্টি শুরু হলে তিনি নদীতে নৌকা বৃষ্টির পানিতে ডুবে গেছে কিনা দেখতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।
এসময় বজ্রপাতে অপর একজন আহত হন। আহতকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.