Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সাথে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিবের মতবিনিময় টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত

টুঙ্গিপাড়া প্রতিনিধি
জুন ১০, ২০২২ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি আজ শুক্রবার বেলা ১২ টায় টুঙ্গিপাড়ার বিজয় রেষ্ট হাউজে এ মতবিনিময় করেন।

এ সময় সচিব স্থানীয় ভাবে সরকারের গৃহিত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

এ সভায় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক সাহিদা সুলতানা,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফযজুর রহমান,  টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীহের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে সচিব টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।