গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি আজ শুক্রবার বেলা ১২ টায় টুঙ্গিপাড়ার বিজয় রেষ্ট হাউজে এ মতবিনিময় করেন।
এ সময় সচিব স্থানীয় ভাবে সরকারের গৃহিত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
এ সভায় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক সাহিদা সুলতানা,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফযজুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীহের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে সচিব টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.