Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জিএম শাহাবুদ্দিন ও রাজু শিকদার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
জুন ১০, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

মেয়রপ্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন  দুই হেভিওয়েট প্রার্থী  জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আজম ও শ্রমিক নেতা মোঃ রেজাউল হক শিকদার রাজু।

আজ শুক্রবার (১০ জুন) দুপুরে শহরের চৌরঙ্গীতে অনুষ্ঠিত এক সমাবেশে শাহাবুদ্দিন আজম এ ঘেষণা দেন।
অন্যদিকে শহরের সোনাকৌড়ের নিজ বাড়ীতে রেজাউল হক শিকদার রাজু সংবাদ সম্মেলনে করে এ ঘোষণা দেন।

জিএম শাহাবুদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে শেখ রকিব হোসেনকে মনোনয়ন দেওয়ায় এবং তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক হওয়ায় পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। শেখ রকিব হোসেনকে সমর্থন দিলাম কারণ সে দলীয় প্রার্থী। পৌরবাসীর সব কাজের সাথে আছি, ছিলাম, থাকবো।’

এর অগে শহরের পোস্ট অফিস মোড়ে নির্বাচনী অফিস থেকে একটি মিছিল বের করে জিএম শাহাবুদ্দিনের কর্মী সমর্থকেরা।  মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে  মেয়রপ্রার্থী মৃণালকান্তি রায় চৌধুরী পপা ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর মাননীয় প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ নিয়ে পৌর নির্বাচনে ৭ জন মেয়রপ্রার্থী সক্রিয় প্রচারণায়  রইলেন।

মেয়র প্রার্থীরা নির্বাচন হতে সরে দাঁড়ালেও তাদের কর্মি সমর্থক দের  অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।