প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২২, ৫:৫৬ অপরাহ্ণ
কোটালীপাড়ায় বিদ্যুৎ এর তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎ এর তারে জড়িয়ে জগদীশ বসু (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানা পুলিশের এস,আই আব্দুল মাজেদ জানান, সকাল সাড়ে সাতটার দিকে বৈকন্ঠপুর গ্রামের কুদ্দুস মিয়ার মৎস্য ঘেরের পারে জগদীশ বসু নামে এক কৃষক ঘাস কাঁটতে গেলে ওখানে থাকা বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে জগদীশ বসুর মৃত্যু হয়।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মাহবুব বাপারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবার যদি থানায় অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.