গোপালগঞ্জের কাশিয়ানীতে আম কুড়াতে গিয়ে গাড়ি চাপায় হামিদা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ রবিবার (১২ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচারের কাছে এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হামিদা বেগম কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের মৃত ইসরাফিল মোল্লা স্ত্রী।
আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক জানান, নিহত হামিদা বেগম আম কুড়াতে গিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.