প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ৮:৪১ অপরাহ্ণ
দুমকিতে প্রতিবন্ধী মরিয়ম পেল উপজেলা সেরা মেধাবীর স্বীকৃতি

পটুয়াখালীর দুমকিতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ এ বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে উপজেলা পর্যায়ে সেরা মেধাবী শিক্ষার্থীর স্বীকৃতি পেল জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মরিয়ম (১৩)।
জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের ১নং ওয়ার্ডের আঃ জলিল মৃধার বাক প্রতিবন্ধী ছেলে আঃ রশিদ মৃধার বড় মেয়ে মরিয়ম।
তার দাদা আঃ রশিদ মৃধা জানান, মরিয়ম সকলের কাছে দু'আ চায়। সে বড় হয়ে মানুষের সেবায় নিজকে নিয়োজিত করতে চায়।
এ ব্যাপারে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক লায়লা আখতার নবধারা কে বলেন, ‘মরিয়ম আমাদের বিদ্যালয়ের গর্ব। তাঁর জন্য সকলের কাছে দোয়া চাই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.