বাগেরহাটের চিতলমারীর ২ নং- কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাদশা শেখের মা’ হাজেরা বেগম (৮৩) আজ বুধবার সকাল ৭টায় খুলনা শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যু কালে তিনি ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাজেরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দিন।
এছাড়া শোক প্রকাশ করেছেন চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, যুবলীগ আহবায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম- আহবায়ক এস,এম, মাহাতাবুজ্জামান, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, সাধারন সম্পাদক রবীন হিরাসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.