গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বুধবার ( ১৫ জুন) মুকসুদপুর পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার মো: আলা উদ্দীন আল মামুন সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল জগ প্রতীকে ৬৩৯৯ ভোট পেয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ¦ী স্বতন্ত্র প্রার্থী আহাজ্জাদ মাহসিন খিপু মোবাইল ফোন প্রতীকে ৪৫৩৩, চামচ প্রতীকে সাদ্দাদ করিম মন্টু ১৪২৯, নারকেল গাছ প্রতীকে সাইফুদ্দিন সরদার বিদ্যুৎ ১৩২৯ এবং নৌকা প্রতীকে এ্যাড.আতিকুর রহমান মিয়া ৬০৪ ভোট পেয়েছেন।
মুকসুদপুর পৌরসভায় মোট ৫ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী এ্যাডঃ মোঃ আতিকুর রহমান মিয়া (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মোঃ আহাজ্জাদ মাহসিন খিপু ( মোবাইল), মোঃ সাদ্দাদ করিম (চামচ), সাইফ উদ্দীন সরদার (নারিকেল গাছ।
রিটানিং অফিসার মো: আলা উদ্দীন আল মামুন জানান, মুকসুদপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬২৭ জন। তার মধ্যে পুরষ ভোটার ৮ হাজার ৭৮৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৮ হাজার ৮৪৩ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.