প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২২, ৯:১২ অপরাহ্ণ
নগরকান্দায় দোকানদারের উপর হামলা, থানায় অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় কৃষক লীগের সাধারণ সম্পাদকের ভাই আঃ আলী হোসেন এর উপর হামলা, দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ।
১৫ জুন (২০২২) ইং তারিখ অভিযোগ সূত্রে জানা যায় , ১৩ জুন (২০২২ ) ইং তারিখ রোজ সোমবার সন্ধ্যা ৭ :০০ ঘটিকার সময় অলিদ মুন্সী গোসল করতে গেলে শ্রীরামদিয়া গ্রামের রতন সেখের ছেলে ১/ এলাহী (২৫) ২/ কালাম (৪৫) ৩/ মামুন (৩০), তজিমদ্দিনের ছেলে ৪ / মোতালেব সেখ (৬০) ৫/ ফুয়াদ সেখ (৩০ মোতালেব সেখ এর ছেলে ৬ /ফয়সাল সেখ (২২) ৭/ সুজন সেখ (২৫) নালা মাতুব্বরের ছেলে ৮/ উজ্জ্বল মাতুব্বর (৩০) সর্ব সাং শ্রীরামদিয়া গন সহ অজ্ঞাত ২০ - ২৫ জন সহ মোটরসাইকেল ও অটোভ্যান যোগে আসিয়া রামদা , বাঁশের লাঠি , লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র - সস্ত্র নিয়ে আলী হোসেন এর উপর হামলা চালিয়ে মারধর করে দোকানের বেড়া ভাঙ্গিয়া আনুমানিক ২৫০০০ ( পঁচিশ হাজার ) টাকার ক্ষতি সাধন করে । নগদ ১৫,০০০ ( পনের হাজার ) টাকা এবং দোকানের ক্যাশবাক্সে থাকা স্যামস্যাং ১ ( এক) টি মোবাইল ফোন যার মূল্য ১৯,০০০(উনিশ হাজার) টাকা লুটে নেয় ।
এ ব্যাপারে অভিযুক্ত মোতালেব সেখ গংদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন , আমাদের কোন লোক ওখানে উপস্থিত ছিল না ।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন নবধারা কে বলেন, ডাঙ্গী ইউনিয়নের খৈয়া গ্রামের হামলা ও দোকান ভাংচুর এর অভিযোগ পেয়েছি , তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.