Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
জুন ১৮, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে বিদ্যুত-স্পৃষ্টে হাফিজ মোল্লা (৩৮)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

আজ শনিবার সদর উপজেলার বলাকইড় গ্রামে নিজ সেচ ব্লকে বিদ্যুতায়িত হয়ে থাকা তারের স্পৃষ্টে তার মৃত্যু হয়।

 

গোপালগঞ্জ সদর থানার এস আই আহাদুজ্জামান জানান, প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে সকাল ৮টার দিকে হাফিজ মোল্লা তার ইরি ধানের সেচ ব্লকে যান। ক্রমাগত বৃষ্টি আর উজানের পানি বৃদ্ধির ফলে ব্লকের ছোট্ট ঘরটির ভিতরে পানি প্রবেশ করে। ভিতরে থাকা মালামাল যন্ত্রপাতি সরিয়ে নেয়ার সময়  বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন হাফিজ।

 

পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।