গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টয়লেট নির্মাণ করা হচ্ছে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার সমস্যা দেখা দিয়েছে। এলাকাবাসীর প্রতিবাদ করেও এ কাজ বন্ধ করতে পারেনি। স্কুলের সভাপতির মনগড়া সিদ্ধান্তে এ কাজ হচ্ছে বলেও জানায় এলাকাবাসী।
জানা যায়, উপজেলার ৫০ নং ভেন্নাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন টয়লেট না থাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিডিবি ফোরের অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গ্রিন জেনেসিস লিঃ ১৪ লাখ টাকা বরাদ্দে এ টয়লেট ও বাথরুম নির্মাণ শুরু করে। স্কুল কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকের মনগড়া সিদ্ধান্তে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্কুল মাঠের মধ্যে টয়লেট নির্মাণের অনুমতি দেয়। এ বাথরুম নির্মিত হলে বিদ্যালয়টির খেলার মাঠ নষ্ট হবে।
স্কুলের শিক্ষার্থী অনুরুপ বাইন বলেন, এ বাথরুম হলে আমাদের খেলার মাঠ নষ্ঠ হবে। আমরা মাঠে খেলতে চাই।
স্থানীয় বিমল বল্লব বলেন, যেখানে বাথরুম করা হচ্ছে তার পাশে একটি মন্দির রয়েছে এটি নির্মাণ হলে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে। তাছাড়া একটি শহীদ মিনার রয়েছে এটিরও পবিত্রতা নষ্ট হবে। এ বাথরুম ও টয়লেট মাঠের এক পাশে নির্মাণ করা হোক। আমরা এ কাজ বন্ধের জন্য টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদ করেছি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রকৌশলী প্রদীপ কুমার মজুমদার বলেন, আমারা স্কুল কতৃপক্ষের দাবীতে এ বাথরুম নির্মাণ করছি। তারাই এ স্থান নির্ধারণ করে দিযেছিলেন।এখন কতৃপক্ষ না চাইলে এ বাথরুম হবে না।
উপজেলা শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ, ঘটনাটি আমি শুনেছি, কাজ আপাতত বন্ধ করা হোক পরে আলোচনা করে রাথরুম নির্মাণ করা হবে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন নবধারা কে বলেন, আমি এলাকাবাসীর পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি, আমি আপাতত কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। আগামীকাল সোমবার আমি সকল পক্ষকে ডেকে এ বিষয়ে সিদ্ধন্ত গ্রহন করবো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.