Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কবি নির্মলেন্দু গুনের আজ জন্মদিন

 সবিতা রায় বিশেষ প্রতিনিধি
জুন ২১, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

“প্রেমাংশুর রক্ত চাই”কবির আজ শুভ জন্মদিন। তিনি ১৯৪৫ সালের আজকের দিনে অর্থাৎ ২১ জুন জন্মগ্রহন করেন।

নির্মলেন্দু প্রকাশ গুন বাংলাদেশের একজন গুনী কবি।তিনি মূলত নারীর প্রেম, শ্রেনী সংগ্রাম,স্বৈরাচার বিরোধিতা এসব নিয়েই লিখেছেন। নির্মলেন্দু গুনের অন্যতম গুন তিনি একজন চিত্রকরও বটে। ১৯৭০ সালে “প্রেমাংশুর রক্ত চাই” লিখে পাঠক সমাজ তথা সাধারণ জনমনেও সাড়া ফেলে দিয়েছিলেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটির জন্য কবি নির্মলেন্দু গুন ভীষণ জনপ্রিয়তা অর্জন করেন, যার পরিপেক্ষিতে তানভীর মোকান্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মান করেছিলেন। স্বাধীনতার উপর জনপ্রিয় একটি কবিতা আছে যা পাঠ্য পুস্তকে পাঠ্য হিসেবে দেয়া হয়েছে।

নির্মলেন্দু গুন ১৯৮২ সালে বাংলা সাহিত্য একাডেমী, ২০০১ সালে একুশে পদক, ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার পান।

রোম্যান্টিক গুনী কবির শুভ জন্মদিনে নবধারা পরিবারের পক্ষ থেকে  বিনম্র শ্রদ্ধা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।