আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ও জনসভা সফল করার লক্ষে মোল্লাহাট উপজেলা যুবলীগের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় (ঝর্ণা আলম সুপার মার্কেটে) এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারন সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, কে, আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল বাশার মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিল্টন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সন্দীপ বিশ্বাস, ইউনিয়ন যুবলীগ সভাপতি রমজান শরীফ, শিকদার শামীম হাসান, শেখ রেজাউল করিম, অতীন্দ্রনাথ বিশ্বাস কালু, মুকুল মিয়া, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি মিজানুর রহমান, শেখ আবুল বাশার, মারুফ মোল্লা, যুবলীগ নেতা জামিল আহম্মেদ ও কল্লোল বিশ্বাস পলু প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.