প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সিলেটের বানভাসি মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছে গোপালগঞ্জ সরকারি বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাহাজীব হাসান নামে এক এস.এস.সি পরীক্ষার্থী ।
আজ বুধবার দুপুর ১ টার সময় গোপালগঞ্জ-এর জেলা প্রশাসক শাহিদা সুলতানার নিকট নগদ ১০ হাজার টাকা প্রদান করে সে। এস.এস.সি পরীক্ষার্থী তাহাজীব হাসান বলেছে, আমার ঈদের ড্রেস কেনার টাকা আমি সিলেটের বন্যার্তদের মাঝে দিতে পেরে খুব ভালো লাগছে। কারন প্রতিবছর ঈদের সময় নতুন ড্রেস কিনে থাকি। কিন্তু এবার সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে তা টিভি ও পত্রিকায় দেখে আমার মনে হয়েছে যে, আমার ড্রেস কেনার চেয়ে তাদের পাশে দাড়ানো বেশী জরুরী।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা নবধারা কে, আমি খুব খুশী হয়েছি যে, একজন শিক্ষার্থী তার আনন্দের টাকা সিলেটের বন্যার্তদের মধ্যে বিতরনের জন্য দিয়েছে। আমি বিত্তবানসহ সবস্তরের মানুষের প্রতি আহবান জানাচ্ছি যে আসুন আমার যার যার অবস্থান অনুযায়ী বন্যার্তদের পাশে দাড়াই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.