প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৮:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২২, ১০:৫১ অপরাহ্ণ
নগরকান্দায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে ।
২৩ জুন (২০২২) ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে এবং উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয় ।
আলোচনা সভা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিবসটির কার্যক্রম শেষ হয় । উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার , অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর এ পি এস শফি উদ্দিন , জেলা পরিষদ সদস্য আঞ্জুমান আরা বেগম , আক্কাস আলী ।সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.