Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে বর্নাঢ্য শোভাযাত্রা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
জুন ২৫, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক অসিত কুমার মল্লিকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

রং বেরঙের বেলুন, বাঁশি ও ঢাক ঢোল পিটিয়ে শোভাযাত্রায় জেলা ও পুলিশ প্রশাসন,  বিভিন্ন সরকারী দপ্তর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মি, স্কুল কলেজের শিক্ষার্থীগণ ও সাধারন মানুষ অংশ নেন।

অন্যদিকে, দক্ষিণ-প‌শ্চিমাঞ্চ‌লের কো‌টি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে তিন দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন ক‌রে‌ছে জেলা ও উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূ‌ত্রে জানা‌গে‌ছে, কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকাল ৪টায় পদ্মা সেতুর উপর ডকুমেন্টরী প্রদর্শনী, সোয়া ৪টায় পৌর পার্কে পদ্মা সেতুর থিম সং পরিবেশনা, সাড়ে ৪টায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে আনন্দ উৎসব, সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহনে কনসার্ট, রাত ৯টায় লেজার লাইট শো ও আতশবাজির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিত হবে।

আগামীকাল ২৬ জুন বিকাল ৩টায় পৌর পার্কে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে আনন্দ উৎসব ও সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে আগত কন্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও চ্যানের আই তারকা ইমরানের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আগামী ২৭ জুন পৌর পার্কে উপজেলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮ টায় যাত্রাপালা “রূপবান” প্রদর্শিত হবে।

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।