প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২২, ৯:৪০ অপরাহ্ণ
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কাশিয়ানীতে বর্ণিল আয়োজন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কাশিয়ানী উপজেলা প্রশাসন এসব কর্মসূচীর আয়োজন করে।
আজ শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম, ওসি মোহাম্মদ মাসুদ রায়হান, মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এছাড়া উপজেলা হল রুমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও সন্ধ্যায় বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.