প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৭:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২২, ৯:০৪ অপরাহ্ণ
দুমকিতে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় প্রশিক্ষণ দিচ্ছে বিআরডিবি

প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার বিশেষ উদ্যোগ নরীর ক্ষমতায়ন বাস্তবায়নের লক্ষ্যে,বাস্তবায়িত(ইরেসপো) প্রকল্পের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পটুয়াখালীর দুমকি উপজেলা (বিআরডিবি) কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীল কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।
সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের বাঁশবুনিয়া মেহেরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শতাধিক কিশোরদের মাঝে দ্বিতীয় দফায় স্বাস্থ্য সচেতনতা মূলক প্রশিক্ষণ দেয়া হয়।
এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিএম এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে দুমকি থানা ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে শতাধিক কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা,কলমসহ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.