Nabadhara
ঢাকারবিবার , ৩ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
জুলাই ৩, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

গোপালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্ত সহিদুল মোল্লা পলাতক রয়েছে।

 

আজ রোববার দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ হায়দার আলী খোন্দকার এ রায় দেন।

 

মামলার বিবরণে জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলার মোচড়া গ্রামের রাঙ্গা মোল্লার ছেলে সহিদুল মোল্লার সাথে একই গ্রামের মোঃ ছমির গাজীর মেয়ের লাভলী বেগমের বিয়ে হয়।

 

বিয়ের পর থেকে সহিদুল মোল্লা লাভলী বেগমকে নানা অজুহাতে যৌতুক দাবীতে নির্যাতন করে আসছিলো।২০১৪ সালের জুলাই মাসে পুনরায় যৌতুকের জন্য চাপ দিলে লাভলী বেগম ঢাকায় চলে যান ও গার্মেন্টসে চাকরী নেন।

 

পরে সহিদুল লাভলীর পরিবারের হাতে পায়ে ধরে তাকে বাড়ি‌তে নিয়ে আসেন। বাড়িতে‌ আনার কিছু দিন পর সহিদুল আবার লাভলীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবী করেন।এতে লাভলী রাজি না হওয়ায় সহিদুল ২০১৪ সালের ২০ নভেম্বর ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে লাভলীকে নিয়ে বাড়ি‌র পাশে ফাঁকা মাঠের মধ্যে গলায় মাফলার জড়ি‌য়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরের দিন ২১ নভেম্বর সকালে পুলিশ লাশ উদ্ধার করে। ওই দিনই নিহতের পিতা ছমির গাজী জামাই সহিদুল মোল্লাসহ ৭ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন।পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে সহিদুলের বিরুদ্ধে আদালতে চার্জশীর্ট দাখিল করে।আদালত দী্র্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করেন।

 

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি রঞ্জিত কুমার বাড়ৈ এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট পিযুষ কুমার চন্দ্র।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।