Nabadhara
ঢাকাসোমবার , ৪ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ইউসিবির ২১৮তম শাখা উদ্বোধন

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে সোমবার (৪ জুলাই) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২১৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আরিফ কাদরি, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ খোরসেদ আলম।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।