Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল
জুলাই ৫, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে মাদক মামলায় দুইজন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরো ১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। পলাতক মাদক ব্যবসায়ীরাা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের আলি হোসেন সরদার (৩০) ও মিঠু মোড়ল (২৮)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ আগস্ট নড়াইল সদরের আফরা চৌরাস্তায় যানবাহন তল্লাশিকালে দুপুর সাড়ে ১২টার দিকে একটি নম্বরবিহীন মোটরসাইকেলের সিটের নীচ ও সাইড কভার থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ আলি হোসেন সরদার ও মিঠু মোড়ল কে আটক করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়েছে। ৯ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামীরা পলাতক ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।