Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
জুলাই ১২, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মৃনাল মুন্সী (২৮) চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়েছে।

 

আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত ২৬ জুন মুকসুদপুর উপজেলার নওহাটা এম.আর.আই উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত মৃনাল মুন্সী মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসী গ্রামের সালাম মুন্সীর ছেলে।

 

উপ-পরিদর্শক সুজন হাওলাদার জানান, গত ২৬ জুন মুকসুদপুর উপজেলার নওহাটা এম.আর.আই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

ওই দিন বিকালে ম্যানিজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মোল্যার সমর্থক মৃনাল মুন্সী ভ্যানে করে বাড়ী যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে জলু মাষ্টারের লোকজন পথরোধ করে মৃনাল মুন্সীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।

 

পরে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থায় অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

 

তিনি আরো বলেন, এঘটনায় এখন পযর্ন্ত থানায় কোন মামলা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।