Nabadhara
ঢাকাবুধবার , ১৩ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কোটালীপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

কোটালীপাড়া  প্রতিনিধি
জুলাই ১৩, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার ঘাঘর বাজারে প্রেসক্লাব কোটালীপাড়ার অস্থায়ী কার্যালয়ে যুগান্তর স্বজন সমাবেশ কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি কবি মিন্টু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঘাঘর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি মিজানুর রহমান বুলু, মাওলানা বশির আহম্মেদ, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, জাহিদুল ইসলাম, সমীর রায় উপস্থিত ছিলেন।
ঘাঘর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নবধারা কে বলেন, নুরুল ইসলাম ছিলেন দেশের শিল্পায়নের পথিকৃৎ। তাঁর মৃত্যুতে দেশের শিল্প ও বানিজ্য ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা এই মহান ব্যক্তির রুহের মাগফিরত কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।