Nabadhara
ঢাকাশনিবার , ১৬ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ‌পিয়ালকে বহিস্কার; ‌‌সিদ্ধান্ত‌কে স্বাগত জা‌নি‌য়ে আনন্দ মি‌ছিল

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
জুলাই ১৬, ২০২২ ৭:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

শৃংখলা পরিপন্থি কার্যাকলাপে জড়িত থাকার দায়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় দ‌লের সিদ্ধান্ত‌কে স্বাগত জা‌নি‌য়ে গোপালগঞ্জ শহ‌রে আনন্দ মি‌ছিল হ‌য়ে‌ছে।

গত ১৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচায্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃংখলা পরিপন্থি কার্যাকলাপে জড়িত থাকায় মোঃ আতাউর রহমান পিয়ালকে (সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।

এ দি‌কে, জেলা ছাত্রলী‌গের সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়াল‌কে দল থে‌কে ব‌হিস্কার করায় প্রধানমন্ত্রীকে স্বাগত জা‌নি‌য়ে শহ‌রের আনন্দ মি‌ছিল হ‌য়ে‌ছে। মি‌ছিল‌টি শহ‌রের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পোস্ট অ‌ফিস মো‌ড়ে গি‌য়ে শেষ হয়। মি‌ছি‌লে ছাত্রলী‌গের বর্তমান ও সা‌বেক নেতা এবং ক‌র্মিরা অংশ নেয়।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নিউটন মোল্লার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে এমন একটি সংবাদ স্যোসাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তি‌নি জানান, আমি বহিস্কারের বিষয়টি নিশ্চিত হয়েছি।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।