Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-২৫

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
জুলাই ২২, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে।

আজ শুক্রবার(২২ জুলাই)ভোর রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনাবক্স এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আবু বকর মিয়া দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি বাস(ঢাকা মেট্রো ব-১৪-৪৭৩০) যাত্রী নিয়ে সাতক্ষীরা যাচ্ছিল। এসময় বাসটি মুকসুদপুরের সালিনাবক্স এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে ফেলে দেয়।

 

এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। মারাত্মক আহত দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রায়হান ইসলাম শোভন জানান, রাতে আহত ২৫ রোগী চিকিৎসা নিতে আসে। এর মধ্যে দুইজন গুরুত্বর থাকায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।