প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২২, ৯:০৬ অপরাহ্ণ
কোটালীপাড়ায় জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো বিষয়ক সেমিনার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জলবায়ু সহনশীল গ্রামীন অবকাঠামো বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্য্র বিমোচন ও পল্লী উন্নয়ণ একাডেমি (বাপার্ড) হলরুমে গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটি উদ্বোধন করেন।
এলজিইডি গোপালগঞ্জের নিবার্হী প্রকৌশলী মো: এহসানুল হকের সভাপতিত্বে সেমিনারে এলজিইডির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদ, জলবায়ু সহনশীল গ্রামীন অবকাঠামো নিমার্ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো: মামুনুর রশীদ, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান হাওলাদার মানিক, বিজন বিশ্বাস, তুষার মধু, রাফেজা বেগম, ভীম চন্দ্র বাগচী বক্তব্য রাখেন।
সেমিনারে গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাজ আরো টেকসই ও দীর্ঘস্থায়ী করণে জন্য বক্তারা তাদের মতামত তুলে ধরেন।
এর আগে বাপার্ডে প্রতিষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এলজিইডির কর্মকর্তাগণ ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.