গোপালগঞ্জ সদরের কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের রানা মোল্লা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকার কয়েক হাজার জনগন মানববন্ধন করেছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলার কাঠি বাজার এলাকায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের উপর দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে নিহতের পরিবারসহ কাঠি ইউনিয়নের কয়েক হাজার স্থানীয় জনগণ অংশ নেন।
মানববন্ধনকারীরা রানা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হত্যাকারীরা যাতে কোনভাবে আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে না যায় সে ব্যাপারেও তারা প্রশাসনের সুদৃস্টি কামনা করেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাত ৮টার দিকে রানা মোল্লা জেলা সদর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের বদু সরদারের নেতৃত ১৫/১৬ জনের একটি দল এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.