কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামের কৃষক মোতালেব সরদারের পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে এমন দাবি তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা ও ন্যায় বিচার কামনা করেছেনেআজ বিকাল ৫ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখায় অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আমিরুন নেছা স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে শিহাব সরদার।এসময় মোতালেব সরদার ও তার স্ত্রী আমিরুন নেছা এবং ছেলে শিহাব সরদার উপস্থিত ছিলেন। উল্লেখিত সংবাদ সম্মেলনে শিহাব সরদার লিখিত বক্তব্যে উল্লেখ করেন যে, জুলাই মাসের ২৪ তারিখ সন্ধ্যা ৭ টায় আমার পিতা মোতালেব সরদার কুদ্দুসের দোকানের সামনে গেলে জাকির শেখ তাকে মারধর সহ আমাদের জায়গার কাছে না যাওয়ার হুমকি দেয়।এসময় সামান্য কথা-কাটাকাটির এক পর্যায়ে জাকির শেখ তাকে প্রথমে একবার মারপিট করেন বলে অভিযোগ করেন।এর পর আবারও সেরাজ শেখ, সাইদুল সেখকে সাথে নিয়ে মোফাজ্জেল সরদারের হুকুমে জাকির শেখ সহ শেরাজ শেখ এবং সাইদুল শেখ ঘরের ভিতর এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে খুন করার উদ্দেশ্যে সুপারি গাছের মোটা লাঠি ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে।এতে তার মাথা ও কান কেটে যায়।পরবর্তীতে কচুয়া সদর হাসপাতালে ভর্তি হলে তার মাথায় ৭ টি সেলাই ও কানে ৭ টি সেলাই দেওয়া হয়েছে।তিনি বর্তমানে কচুয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া সংবাদ সম্মেলনে উল্লেখ করেন মারামারির সময় সেরাজ শেখ তার ধান বিক্রির ১৫ হাজার ৭ শত টাকা নিয়ে যায়।
তিনি লিখিত বক্তব্যে আরও জানান যে,এ ঘটনা নিয়ে পরবর্তীতে বারাবাড়ি করলে তাকে হত্যার হুমকি দেয় এবং থানা বা কোর্টে মামলা করার চেষ্টা করলে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। পরে মোতালেব সরদার এই মর্মে কচুয়া থানায় ১টি লিখিত অভিযোগ দিয়েছে বলে জানায়। বর্তমানে পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.