প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২২, ১০:৩৭ অপরাহ্ণ
বীর শ্রেষ্ঠদের স্মরণে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নগরকান্দার সরকারি মাহেন্দ্র নারায়ণ একাডেমি মডেল স্কুল কতৃপক্ষ, স্কুলের কোমলমতি ছেলে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ও
স্বাধীনতার সঠিক ইতিহাসকে সমূউজ্জলের লক্ষে মহতি উদ্যোগ গ্রহন করেছেন।
সাতজন বীরশ্রেষ্ঠ ও দুজন শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল ও শহীদ শেখ রাসেল এর নাম করণে ১০টি দলের ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে। আজ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান সরদার, সাথে ছিলেন প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া,সহকারী ক্রীড়া শিক্ষক আবু ইউনুচ খান, নগরকান্দার ক্রীড়া বেক্তিত্ব শামসুল হক (হুদু মিয়া) আজ বিকালে দুটি দলের খেলা অনুষ্ঠিত হয়। লেখায় ১/১গোলো সমতায় শেষ হয়। দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন দুটি খেলা অনুষ্ঠিত হবে প্রতিটি দলের ৮ জন করে প্লেয়ার খেলবে। প্রতিদিন বিকাল সাড়ে চারটায় ও পাঁচ দুটি খেলা অনুষ্ঠিত হবে। নগরকান্দা উপজেলার সকল ক্রীড়ামোদী দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়েছেন স্কুল কতৃপক্ষের পক্ষ থেকে।
টুর্নামেন্টে দল গুলোর নাম প্রকাশ করা হলো। বীর শ্রেষ্ট হামিদুর রহমান,মুন্সী আব্দুর রউফ, মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল,মো রুহুল আমিন,মতিউর রহমান,নুর মোহাম্মদ শেখ, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল,জামাল ও শহীদ শেখ রাসেল। সরকারি মাহেন্দ্র নারায়ণ একাডেমি মডেল স্কুল মাঠে সকল খেলা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.